Friday, December 9, 2011

অন্যের মাথায় কাঠাল ভাঙ্গি গুগুলে নিজের সাইট লিষ্টি করি

(গুগুল ডাটাবেজে আপনার সাইট ২৪ ঘন্টার ভেতর লিষ্ট আপ করার গোপন কৌশল)

আমরা যখন সাধারনত একটি নতুন সাইট হোস্ট করি তখন স্বভাবত সেই সাইটটির কোন তথ্য গুগুল বা অন্য কোন সার্চ ইঞ্জিনের কাছে থাকে না। যেমন ধরা যাক আমরা একটি 'লাউ' নিয়ে ওয়েব সাইট করেছি যার url হলে www.lou.com.bd। আমরা যদি এখন গুগুলে গিয়ে এই সাইটটি সার্চ করি কোন রেজাল্ট দেখতে পারব না বা দেখতে পেলেও আমাদের কাঙ্ক্ষিত সাইটটি সেই রেজাল্টের মধ্যে থাকবে না।

যাইহোক, আমাদের নতুন সাইটটি গুগুল সার্চ রেজাল্টে না আসার কারন হলো তাদের ডেটাবেস বা সুচিতে আমাদের সাইটের কোন তথ্য নেই। তাই তারা আমাদের সাইটটির কোন পেইজ র‌্যাঙ্ক দিতে পারে না। তাই গুগুলে পেইজ র‌্যাঙ্ক পেতে হলে আমাদের অবশ্যই প্রথমে তাদের সূচিতে তথা ডেটাবেসে অন্তর্ভূক্ত হতে হবে।

এজন্য আমরা যে কাজটি প্রায়ই করে থাকি তাহল গুগুলের এ্যাডইউআরএল পেইজে গিয়ে আমরা আমাদের সাইটের উৎকৃষ্ট একটি বর্ণনা লিখে (আমাদের উদারহনের ক্ষেত্রে হতে পারে - বাংলার আদিম ও অকৃত্রিম লাউ এখন আপনার হাতের নাগাল ...অথবা সেই বিখ্যাত উক্তি যাহা কদু তাহাই লাউ) আমাদের সাইটের ঠিকানা সেখানে সাবমিট করে থাকি।

এটি মূলত গুগুলে একটি ওয়েব সাইট সাবমিট ফর্ম। এখানে গুগুল বলে থাকে যে আপনার সাইটটি আগামী চার সপ্তাহের ভেতর তাদের ডেটাবেসে অন্তর্ভূক্ত হবে। আপনাদের কথা জানি না কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হলো চার সপ্তাহ একটি দীর্ঘ সময়। আর এভাবে টপর‌্যাঙ্কিং পেতে না জানি আরো কতদিন লাগবে।

আর ঠিক এই কারনেই কখনই গুগুল বা অন্য কোন সার্চ ইঞ্জিনের ওয়েব সাইট সাবমিশন ফর্ম ব্যবহার করা উচিৎ নয়। কারন এটা শুধুই সময়ের অপচয়।

তাহলে আমরা কিভাবে ২৪ ঘন্টা ভেতর আমাদের সাইটটিকে গুগুলে সার্চ রেজাল্টে দেখাতে পারি? আমার কাছ থেকে জেনে নিন সেই গোপন কৌশল। এজন্য আমাদের যা করতে হবে তা হল-

-গুগুলে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত কি ওয়াডের জন্য সার্চ দিতে হবে।

-এবার সেই কি ওয়ার্ডের জন্য এমন একটি সাইট খুজে বের করতে হবে যার পেইজ র‌্যাঙ্ক ৫ কিংম্বা তার উপরে।

-এরপর দেখতে হবে সেই সাইটের লিঙ্ক পেইজ বা রিসোর্স নামে কোন সুবিধা আছে কিনা।

এখন আমাদের যা করতে হবে তা হলো ঐসমস্ত সাইট গুলোর(পেইজ র‌্যাঙ্ক ৫ কিংম্বা তার উপর) যেকোন একটিতে আমাদের সাইটের লিঙ্কটি সাবমিট করতে হবে। এজন্য আমরা সেই সমস্ত সাইটের 'contact us' লিঙ্কে গিয়ে তাদের ইমেল এ্যাডরেসে মেইল করতে পারি যে তারা যদি আমাদের সাইটটির লিঙ্ক তাদের সাইটে সংযুক্ত করে তবে আমরাও আমাদের সাইটে তাদেরটা …...........আপনি যদি এই কথাগুলো গুছিয়ে অন্য পক্ষকে জানাতে পারে আশা করা যায় তারা অবশ্যই আপনার ডাকে সাড়া দেবে।

মনে রাখবেন, একবার যদি আপনি একটি পেইজ র‌্যাঙ্ক ৫ বিশিষ্ট সাইট হতে আপনার সাইটের লিঙ্ক পেয়ে যান তবে নিশ্চিত ভাবে আপনি ২৪ ঘন্টার ভেতর গুগুল ডেটাবেসে লিষ্টি হয়ে যাবেন। ব্যাপারটা অনেকটা অন্যের মাথায় কাঠাল ভাঙ্গার মতই সহজ।

যাইহোক অনেক সময় পেইজ র‌্যাঙ্ক ৫ বা তার উপরের র‌্যাঙ্ক বিশিষ্ট ওয়েব ওয়ালাদের লিঙ্ক বিনিময়ে রাজি করানো যায় না । সেই ক্ষেত্রেও একটি সমাধান আছে। সেটি হলো টেক্সট লিঙ্ক ক্রয়।

হ্যা, আমরা আমাদের প্রয়োজনীয় লিঙ্কটি পেতে বিভিন্ন উচ্চ পেইজ র‌্যাঙ্ক বিশিষ্ট সাইট হতে টেক্সট লিঙ্ক ক্রয় করতে পারি। এজন্য আমরা খুব সহজে যেকোন একটি লিঙ্ক বিক্রয় করা সাইটে গিয়ে আমাদের ওয়েব সাইটের জন্য একটি টেক্সট লিঙ্ক কিনতে পারি। এধরনে কয়েকটি সাইট হলো-

http://www.linkadage.com
http:///www.text-link-ads.com
http://www.linkadage.com

এধরনে ওয়েব সাইটে আপনি একটি ৭ পেইজ র‌্যাঙ্ক বিশিষ্ট সাইটের লিঙ্ক এক মাসের জন্য ১৫০ ডলারে কিনতে পারেন। আর একমাস পর আপনা বাড়তি ১৫০ ডলার খরচ করা কোনই দরকার নেই। কারন আপনি ইতিমধ্যে গুগুলের ডেটাবেসে অন্তভূক্ত হয়ে গেছেন- তাই না?

গুগুলে ডেটাবেসে দ্রুত অন্তর্ভূক্ত হবার আরেকটি টেকনিক হলো যদি আপনার কোন পুরাতন ওয়েব সাইট থেকে থাকে যার পেইজ র‌্যাঙ্ক উচ্ছ পর্যায়ের তবে আপনি যে কাজটি করতে পারেন তা হলো আপনার নতুন সাইটটির একটি লিঙ্ক আপনার পুরাতনটি অন্তর্ভূক্ত করুন। এতে আপনি অতি দ্রুত গুগুলে সার্চ রেজাল্টে আপনার নতুন সাইটটিকে খুজে পাবেন। একবার পর আপনার পুরাতন সাইট হতে ঐ লিঙ্ক সরিয়ে ফেলতে পারেন – এতে নতুন সাইটটির কোন অসুবিধা হবে না।

Tuesday, December 6, 2011

চোরে চোরে মাসতুতো ভাই, লিঙ্কে লিঙ্ক হোক বিনিময়!

আমরা জানি অফপেইজ অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনার সাইটের লিঙ্ক যত বেশি সংখ্যক অন্যান্য সাইটে স্থাপন একটি গুরুত্বপূর্ন বিষয়। কিন্তু কিভাবে সহজেই আপনার সাইটের লিঙ্ক অন্যান্য সাইটে স্থাপন করবেন? আর এখানেই নিহিত রয়েছে সেই বাংলা প্রবাদ চোরে চোর মাসতুতো ভাই এর কারসাজি। যেহেতু এখন চারিদিকে ওয়েব এবং কর্পোরেট কালচারের জয় জয়কার। তাই আপনা যেমন দরকার অন্যদের, আবার অন্যদের দরকার আপনাকে - আপনার সাইটকে।

আর এইক্ষেত্রেও পিছয়ে নেই গুগুল! আমরা গুগুলের এই সুবিধাটি ব্যবহার করে সেই সমস্ত সাইটগুলো খুজে বের করতে পারি যাদের লিঙ্ক সাবমেটিং ফর্ম রয়েছে। নিচের ইমেজটি দেখুন-

লক্ষ্য করলে দেখতে পাবেন এতে আপনাকে বেশ কিছু বিষয় সাবমিট করতে হবে -
১।আপনার সাইটের নাম (এ্যাঙ্কর টেক্সট)
২। আপনার সাইটের url
৩। আপনার সাইটের বর্ণনা।
৪। আপনার সাইটের অপর সাইটির ফিরতি লিঙ্কেরজ url

যখন আপনি আপনার সাইটের জন্য প্রাথামিক পর্যায়ে অপটিমাইজেশন শুরু করবেন তখন এই উপায় আপনি অসংখ্য ব্যাকলিঙ্ক পেতে পারেন।এজন্য আপনাকে যা করতে হবে -
১।গুগুলে যান।
২। সার্চ বক্সে ঠিক নিচের মত করে সার্চ আইটেম টাইপ করুন-
[Keyword] "Please also suggest my link to the LinkPartners.com Directory."
এখানে খেয়াল রাখতে হবে যে আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড [keyword] এর স্থলে বসাতে হবে যাতে আপনার কিওয়ার্ডের সাথে সংগতি সম্পন্ন ওয়েব সাইট সার্চ রেজাল্ট প্রদর্শিত হয়।
৩। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন।

গুগুল আপনার সামনে লিঙ্ক সাবমিশন ফর্ম সম্বলিত অসংখ্য সাইটের লিষ্ট উপস্থাপন করবে। এবার ঐসাইটগুলোতে গিয়ে আপনার সাইটের লিঙ্ক সাবমিট করুন আর আপনা সাইটের পেইজ র‌্যাঙ্ক বাড়িয়ে তুলন। এই ছোট্ট গোপন কৌশল টি কাজে লাগিয় আপনি আপনার সাইটের জন্য অসংখ্য ব্যাকলিঙ্ক যোগাড় করতে পারেন!
এখানেই শেষ নয়! এছাড়াও আরেকটি উপায় আসে যাতে আপনি আপনার সাইটের লিঙ্ক অন্যান্য সাইটের সাথে বিনিয়ম করতে পারেন এবং তা সম্পূর্ন বিনামূল্যে। এজন্য একটি সাইট রয়েছে যার কাজই হলে চোরে চোর মাসতুতো ভাই বানিয়ে দেওয়া। এই সাইটের প্রতিটি মেম্বারের রেটিং রয়েছে যা অনেকটা ইবে সাইটের রেটিং এর মতই। এই রেটিং দ্বারা বুঝা যায় একটি মেম্বার কতটি লিংক বিনিয়মের অনুরোধ পেয়েছে এবং কতটি অনুরোধে সাড়া দিয়েছে।

উপরের চিত্র হতে দেখা যাচ্ছে যে সাইটটি পাঁচটি লিঙ্ক বিনিয়ম অনুরোধের পাঁচটিতেই সাড়া দিয়েছে।স্বাভাবিক ভাবেই একটি উচ্চ রেটিং সমৃদ্ধ সাইটের সাথে আপনার সাইটের লিঙ্ক বিনিময়ের অনুরোধ পাঠালে তাতে মেম্বার সাড়া দেবেই (কারন তারও যে আরেক চোরকে দরকার – তাই না?) আর এরূপ করাটাও বেশ নিরাপদ। কারন যেহেতু এক্ষেত্রে লিঙ্ক বিনিময় একটি তৃতীয় পক্ষের মাধ্যমে সংঘটিত হচ্ছে তাই অপরদিক হতে স্পামের ভয় থাকছে না।

এভাবে আপনি আপনার সাইটের জন্য ১০০ এরও বেশি লিঙ্ক বিনিয়ম করতে পারেন এক সপ্তাহেরও কম সময়ের মধ্য। যাইহোক এই সাইটটি একটি ব্রান্ড নিউ সাইট এবং এতে হাজারেরও বেশি মেম্বার রয়েছে যাদের সাথে আপনি আপনার সাইটের লিঙ্ক বিনিময় করতে পারবেন। এতে আপনি বিনামূল্য সাইন আপ করতে পারেন। তাই আমি পরামর্শ দেব আপনি একবার এই সাইটটি ভিজিট করে বিনামূল্য সাইন আপ করে ফেলুন। কারন একবার সাইন আপ করলে আপনাকে হয়তো লিঙ্ক পাবার জন্য কিছু করতে হবে না। কারন অন্যান্য মেম্বাররাই হয়তো তাদের প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করবে।

এই বইয়ের লেখক উক্ত সাইটে সাইন আপ করার দুইদিনের ভেতরই ২০ টি লিঙ্ক তার সাইটের জন্য পেয়েছিলেন। আর এজন্য তাকে প্রায় কিছুই করতে হয়নি - অন্যান্য মেম্বারদের অনুরোধে সাড়া দেওয়া ছাড়া।

তো এতক্ষন নিশ্চয় ঐ সাইটটির ঠিকানা জানতে প্রান আইটাই করছিল তাই না ? যাইহোক সাইটটির ঠিকানা হলো-
www.linkmetro.com


এই সাইটে দুটি ছোট ছোট ডেমো ভিডিও আপলোড করা আছে যাতে করে খুব সহজেই লিঙ্ক বিনিময় করা যায়।

Demo Video 1 (Request a Link Exchange)
http://www.linkmetro.com/Demos/Demo1.htm

Demo Video 2 (Approve a Link Request)
www.linkmetro.com/Demos/Demo2.htm

আমি আপনাদের আরো একবার এই সাইটটির বিনামূল্য সাইন আপ সুবিধার কথা স্মরন করিয়ে দিতে চাই …. … কারন হয়তো খুব শীঘ্রই এর এই সুবিধাটি নাও থাকতে পারে!

Monday, December 5, 2011

মেঘ না চাইতে জল- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কিত সম্ভবত সবচাইতে বড় ভুল।

আমরা জানি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত দুধরনের
১। অনপেইজ অপটিমাইজেশনঃ যার মধ্য অন্তর্ভূক্ত-
ক। টাইটেল ট্যাগ ব্যবহার
খ। হেডার ট্যাগ ব্যবহার
গ। মেইন কিওয়ার্ড বোল্ড, ইটালিক ও আনডারলাইনিং ইত্যাদি করা
ঘ। Alt ট্যাগ ইমেজ এর ব্যবহার
ঙ। মেটা ট্যাগের ব্যবহার ইত্যাদি।
২। অফপেইজ অপটিমাইজেশনঃ যার মধ্য অন্তর্ভূক -
ক। লিংকের এ্যাঙ্কর টেক্সট
খ। লিংক সাইটের টাইটেল
গ। লিংক করা সাইটের পেইজ র‌্যাঙ্ক
ঘ। লিংক করা সাইটের বিষয় বস্তু ইত্যাদি
কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে অনেকেই যেভুলটি করে তা হলে তারা অনপেইজ অপটিমাইজেশন করেই ভেবে থাকে যে এতে করে তাদের সাইটটি সার্চ রেজাল্টের প্রথমে দেখা যাবে। আসলে অনপেইজ অপটিমাইজেশন ততটা গুরুত্বপূর্ন নয়। এমনি কি অনেক ক্ষেত্রে একটি সাইট শুধুমাত্র অফপেইজ অপটিমাইজেশন দ্বারাই একটি নিদির্ষ্ট কি ওয়াডের জন্য সার্চ রেজাল্টের প্রথম সারিতে দেখা যেতে পারে। যদিও সেই সাইটটি ঐ বিশেষ কিওয়াডের জন্য অনপেইজ অপটিমাইজেশন না করা থাকে!

একটি উদারহন দিলে বোধহয় ভাল হয়। আপনার কি কখনও গুগুল বা ইয়াহুতে “Click Here” এই কিওয়ার্ডের জন্য সার্চ করেছেন?না করে থাকলে একবার করে দেখুন যে এরজন্য যে ফলাফল পাওয়া যায় তার প্রথম লিঙ্কটি টি হলো adobe.com সাইটের জন্য! আমরা জানি এ্যাডবি হলো বিভিন্ন ধরনের গ্রাফিক্স সফটওয়্যার তৈরী ও উন্নয়নের জন্য বিখ্যাত। সেক্ষেত্রে নিচের যেকোন কিওয়ার্ডের জন্য এর সাইটটি প্রথমে আসলে তা স্বাভাবিক হত-
? graphic design programs
? create printable documents
? web design programs
? and other keywords related to what they sell...

এখানে কিছু বিষয় লক্ষ্য করার মত -
১। “click here” এই কিওয়ার্ডটি উক্ত সাইটের পেইজ টাইটেল নয়
২। “click here” কিওয়ার্ডটি উক্ত সাইটের url এর অংশ বিশেষও নয়
৩। এমনকি “click here” ওয়ার্ডটি উক্ত সাইটের কোথাও উল্লেখও করা হয়নি।

তাহলে ঠিক কোন কারনে adobe.com এই কিওয়ার্ডের জন্য সার্চ রেজাল্টের প্রথমে আসল? এরজন্য আসলে দুটি কারন দায়ী -

১। adobe.com সাইটটিকে লিঙ্ক করা সাইটসমুহের নিজস্ব পেইজ র‌্যাঙ্ক তথা বিষয়গুরুত্ব।

২। ঐ সাইটগুলো adobe.com সাইটকে লিঙ্ক করার ক্ষেত্রে click এবং here এইদুটি ওয়ার্ডকে এ্যাঙ্কর টেক্সট হিসাবে বেশ কয়েক বার ব্যবহার করা।
অথ্যাৎ দেখা যাচ্ছে adobe.com এক্ষেত্রে মেঘ না চাইতে জল পেয়ে বসে আছে। তাই বলা যায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে অফপেইজ অপটিমাইজেশনই মুখ্য বিবেচ্য বিষয়।